ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামী আলেক শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি আলেক শাহ (৩৭) নেত্রকোনা থানার কেন্দুয়া চিতুলিয়া এলাকার শন্তু মিয়ার ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- নগরীর ইপিজেড থানার একটি মামলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে ইপিজেড থানার ওয়াসা গলি আম্বিয়া ভবনে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে স্ত্রী আশা মনিকে (২৫) হত্যা করেন আলেক শাহ। পরে ইপিজেড থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের দিনই বাসা থেকে আলেক শাহকে আটক করে পুলিশ। এ ঘটনায় একই দিন ইপিজেড থানায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৬ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে বিচার চলাকালে ১১ জনের সাক্ষির সাক্ষ্য গ্রহণ করে আদালত।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print