ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলি বিনিময়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের এএসপি মোহাম্মদ শিবলী নোমান।

.

তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে খাগরিয়া ইউনিয়নে জোড়ার কুল এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে সঠিক সংখ্যা এখনই জানাতে পারছি না। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

এর আগে গতকাল সাতকানিয়ার ইউপি নির্বাচনে বিদ্রোহি প্রার্থী হওয়ায় ১৮ জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

উল্লেখ্য-সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print