ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়ায় বহুতল ভবনে আগুনের ঘটনায় দগ্ধ দুই বোনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় গ্যাসের চুলা বিস্ফোরণে সৃষ্ট আগুনে অগ্নিদগ্ধ দুইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সোমবার (৭ ফেব্রুয়ারী) নিশ্চিত করেছেন তাদের বাবা আলাউদ্দিন খালেদ।

নিহত দুই বোন হলেন-চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সাবরিনা (২৩)। একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী সামিয়া খালেদ (১৮)। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি অগ্নিদগ্ধ হয়ে দুই বোনকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে রবিবার (৬ ফেব্রুয়ারি) বড় মেয়ে সাবরিনা খালেদ এবং সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ছোট মেয়ে সামিয়া খালেদ মারা যান।

পিতা আলাউদ্দিন খালেদ বলেন, বড় মেয়ে সাবরিনা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছিলেন। আর ছোট মেয়ে মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামে একটি পাঁচতালা ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের পর আগুন লেগে গেলে দুই বোন দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকে এই আগুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বিকট আওয়াজের পর ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print