ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সুবর্ণচরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচরের আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।

আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চর ওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার হাদার দোকান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা-পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

চরজব্বার থানা-পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল রির্পোটে অনুমান করা হচ্ছে লোকটি ভিক্ষা করতেন, পকেটে এলোমেলো কিছু টাকা পাওয়া গেছে যেগুলো দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট রয়েছে। গতকাল রবিবার রাতের কোনো এক সময় রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print