ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএম ডিপো থেকে আরও একজনের মরদেহ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আজ বুধবার বিকেলে আরও একজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।

বিস্ফোরণের ৫ দিনের মাথায় আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস কর্মীরা ডাম্পিং কাজ করছে। সেখানে বিভিন্ন কন্টেইনারে থাকা মালামাল ও রপ্তানীর জন্য রাখা পুড়ে যাওয়া পোষাক থেকে ধোঁয়া বের হচ্ছে। এসব পোড়া মালামাল ডাম্পিংকালে মরদেহটি পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান সর্বশেষ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এর আগে বুধবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আগুনে দগ্ধ মাসুদ রানা মারা যান।

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের শীতলপুরস্থ বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে এবং আগুনের তীব্রতা বাড়ে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print