ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশের জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

আজ শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শর্মিলী আহমেদ। তিনি ‍ ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শর্মিলী আহমেদ ১৯৬৪ সালে অভিনয় জগতে নাম লেখান। এরপর ব্যক্তিগত ক্যারিয়ারে প্রায় শতাধিক সিনেমা ও নাটকে অভিনয় করেছেন তিনি। পর্দায় মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

মঞ্চ, টিভি ধারবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশোটি নাটক ও দেড়শোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন। খ্যাতিমান এই অভিনেত্রীর জন্ম ১৯৪৭ সালে।

অভিনয়ে ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম ছবি উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ ছবিতে। কিছু উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ ছবিতেও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’, ইত্যাদি ছবিতে অভিনয় করেন। ‘আগুন’ ছবিতে প্রথম তিনি বয়সী মায়ের চরিত্রে অভিনয় করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print