ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, ৩ সহযোগিসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে ইয়াবাসহ উপল চাকমা (৪৫) নামে এক পুলিশ সদস্য ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কনস্টেবল উপল চাকমা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর বিশেষ শাখায় কর্মরত আছেন।

তার ৩ সহযোগী হলেন- নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)।

গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) রাত পৌনে ১১টার দিকে চমেক হাসপাতালের পূর্ব গেইটস্থ কেনটাকি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, পুলিশ কনস্টেবল উপল চাকমাকে তিন সহযোগীসহ আটক করে র‍্যাব। তাঁদের কাছ থেকে ৫ হাজার ২৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মেডিক্যাল কলেজ পূর্ব গেইট এলাকায় অবস্থান করার সংবাদের ভিত্তিতে র্যা ব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে সিটিএসবির কনস্টেবল উপল চাকমাসহ ৪ জনকে গ্রেফতার করে।

আজ শুক্রবার সকালে র‌্যাব–৭–এর ডিএডি মো. শহিদুল আলম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print