ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাইয়ের সময় ১৫০ জন আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় কোরবানি পশু জবাই করা ও মাংস কাটার সময় অসাবধানতাবশত ১৫০ জনের মত আহত হয়েছেন।

আজ রবিবার (১০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা। তবে গুরুতর আহত না হওয়ায় তাদের ঢামেকে ভর্তি দেওয়া হয়নি।

ঢাকা মেডিকেলে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ও আঘাতের চিহ্ন নিয়ে ঢাকা মেডিকেলে এসেছেন ১৫০ জন। তাঁদের মধ্যে গরুর ধাক্কা ও শিংয়ের গুঁতায় অনেকে আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল জরুরি বিভাগের দায়িত্বরত আবাসিক সার্জন (আরএস) ডাক্তার আলাউদ্দিন।

আবাসিক সার্জন আলাউদ্দিন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ৯৫০ জন আহত ব্যক্তি আমাদের এখানে এসেছেন। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি। আহতদের অনেকেই চলে গেছে। আঘাত গুরুতর না হওয়ায় কাউকে ভর্তি রাখা হচ্ছে না। তিনি বলেন, গত বছরে তুলনায় এ ধরনের রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আহতদের অনেকেই চলে গেছে। বাকি যারা রয়েছেন তাঁরাও চলে যাবেন। এদের সমস্যা ভর্তি করে রাখার মতো অত গুরুতর না।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে অনেকেই গুরুতর জখম হলেও কাউকে ভর্তি রাখা হয়নি। বেশির ভাগ লোকেরই হাত কাটা পা কাটা, আঙুল কাটা, গাল কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দিয়েছি।

.

গরু জবাই দেওয়ার জন্য পা বাঁধতে গিয়ে আহত হয়েছেন পুরান ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা টুকু মিয়া (৩৮)। তিনি বলেন, আমি ১৫ বছর ধরে কসাইর কাজ করে আসছি। আমার বাপ চাচারাও কসাই ছিলেন। রোববার বেলা ১১টার দিকে ওয়ারি র‍্যাকিং স্ট্রিট একটি বসায় গরু ফেলানোর সময় গরুটি লাফিয়ে উঠে আমার শরীরে আঘাত করলে আমি ছিটকে গিয়ে দেয়ালের সঙ্গে আঘাত পাই, এতে আমার মাথা এবং শরীরে অনেক ব্যথা পেয়েছি। হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকেরা কিছু ওষুধ দিয়েছেন।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় কোরবানি ঈদে আহত সংখ্যা কম। চিকিৎসা নিতে আসা আহতের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, আহতদের বেশির ভাগই মৌসুমি কসাইয়ের পাশাপাশি শখের বশে গরু কোরবানির সময় সহযোগিতা ও গোশত কাটতে গিয়ে আহত হয়েছেন। কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারও হাত, কারও পা, এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়া রোগীর সংখ্যা বেশি।

কোরবানি করতে গিয়ে আহত রোগীদের বেশির ভাগ ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঈদে রোগীদের সেবা দিতে প্রস্তুত ছিল বেশির ভাগ সরকারি হাসপাতাল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print