ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে জেনারেটর বিস্ফোরণ হয়ে বহুতল ভবনে আগুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর একে খাঁন গেইটে অাজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি বহুতল ভবনে জেনারেটর বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়। এতে গ্রীণ টাওয়ার নামে  ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনে বসবাসকারী ৩৭টি পরিবারের প্রায় দেড়শ মানুষ আটকা পড়ে। অনেকে ধোঁয়ায় অসুস্থ্য হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রেসকিউর মাধ্যমে আটকাপড়া নারী পুরুষ শিশুদের অক্ষতভাবে উদ্ধার করেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনে পুড়ে গেছে ৩টি মোটর সাইকেল জেনারেটর, বৈদুত্যিক মিটার। ভেঙ্গে পড়ে দরজায় জানালায় লাগানো গ্লাস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) জসিম উদ্দিন জানান, দুপুরে জেনারেটর বিস্ফোরিত হয়ে পশ্চিম ফিরোজশাহ কলোনীর (আল আমিন হাসপাতালের ) গ্রীণ টাওয়ার নামে ৯ তলা ভবনের নীচ তলায় আগুন লাগলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ভবনের ৩৭ পরিবারের লোকজন আটকা পড়ে। প্রথমে তারা মনে করেছিল ভবনের লিপ্ট ছিঁড়ে গেছে। তাই তারা নামতে পারছিলো না। পরে ফায়ার সার্ভিস গিয়ে সবাইকে উদ্ধার করেছে। দু’একজন নারী শিশু ধোঁয়ার কারণে অসুস্থ্য হলেও পরে তাদের সুস্থ্য করা হয়।

ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ভবনে আটকা পড়া লোকজনকে উদ্ধার করেছে।

আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print