ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ছাত্রদলকে রুখে দাঁড়াতে হবে-দিপ্তী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, খুলশী ও আকবরশাহ থানা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি সোমবার রাতে নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন দ্বিপ্তী বলেন, ৫ জানুয়ারীর ভোটবিহীন নির্বাচনের পর ক্ষমতা দখলকারী এ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ছাত্রদলকে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের ইতিহাস অনেক সমৃদ্ধ। এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। বর্তমান সরকারের আমলে বিএনপির সকলস্তরের নেতা-কর্মীরা অমানবিক নির্যাতনের স্বীকার হচ্ছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তার প্রমান গতকাল নিজ গৃহে সরকার দলীয় এমপি হত্যা।

তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরা হতাশ হবেনা, ত্যাগীদের মূল্যায়ন হবেই। চাটুকারিতা করে নেতা হয়ে বেশীদিন ময়দানে ঠিকে থাকতে পারবে না। তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের দিক নির্দেশনায় এগিয়ে যাবে ছাত্রদল।

নগর ছাত্রদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু। এ সময় উপস্হিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা হাজী এসকান্দর উল্লাহ সুমন, মিলন, খুলশী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাহার, ইয়াসিন,বাবুল, ছাত্রদলের দিদারুল রহমান, মোস্তাফিজুর রহমান, মানিক, পলাশ, শফিকুর রহমান, সাইফুল আলম, আরিফ, রাজু খান, রাসেল খান, খোকন, ইউনুস, সাগর, ফারুক, সোহেল, বদরুল, করিম, রাজীব, জাহাঙ্গীর, আশরাফ প্রমুখ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print