ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

র‍্যাব সংস্কারের প্রশ্নই নেই : নতুন ডিজি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই নেই বলে মন্তব্য করেছেন বাহিনীটির নতুন মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস র‍্যাবকে সংস্কারের কথা বলেন। এ প্রসঙ্গে খুরশীদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলব, র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‍্যাবকে সংস্কার করতে হবে। আমাদের আগে থেকে যে বিধিবিধান আছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

যারা কাজ করে তাদের ভুলত্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তিস্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছি।

‘যুক্তরাষ্ট্র র‍্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, আমরা সেসব বিষয়ে জবাব দিয়েছি। জবাব দেওয়ার পর তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।’

গুমের বিষয়ে তিনি বলেন, ‘আপনি বললেন এতগুলো লোক উধাও হয়েছে। বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না সরকার কিংবা আমাদের জন্য এটা বড় কোনো চ্যালেঞ্জ।

‘আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এটা সত্য, যারা কাজ করে তাদের ভুলত্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তিস্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছি। তাই বলব এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবিলা করব।’

যুক্তরাষ্ট্র র‍্যাব সংস্কারের বিষয়ে কোনো লিখিত প্রস্তাব দেয়নি বলেও জানান ডিজি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print