ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লাখ টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে ধরা মিরসরাইয়ের নিজাম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অধীনে ৪ ক্যাটাগরির পদে নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রতারণার দায়ে মো: নিজাম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য প্রার্থীর হয়ে মৌখিক পরীক্ষায়ও প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে নিজাম উদ্দিন।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষা চলাকালে তাকে আটক করার পর সিএমপি কোতায়ালী থানায় হস্তান্তর করে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জানান, পরিবার পরিকল্পনা সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী নিজাম উদ্দিন, পিতা ওবাইদুল হক, গ্রাম: তারাকাটিয়া, ৯নংওয়ার্ড মিরসরাই পৌরসভা, রোল নং:১৪০৬০২৪১৬, এর উত্তরপত্রের ওএমআর এর লিখা এবং হাতের লেখা মিলিয়ে দেখার সময় সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ডের সদন্যগণ জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি লিখিত কোন পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারেননি।

লিখিত পরীক্ষার হাজিরা শীটের স্বাক্ষর ও মৌখিক পরীক্ষার সময় হাজিরা শীটে প্রদত্ত স্বাক্ষরও মিলেনি। এক পর্যায়ে কর্মকর্তাদের জেরার মুখে তিনি স্বীকার করেন তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি তার পরিবর্তে মিরসরাই বাজারে নিকটস্থ লিটন চন্দ্র দাস এর মধ্যস্থতায় ১ লক্ষ টাকার বিনিময়ে অন্য ব্যক্তি তার পরীক্ষা দিয়ে দেন। জালিয়াতির মাধ্যমে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে আজ মৌখিক পরীক্ষা দিতে আসেন। এমতাবস্থায় পরীক্ষায় প্রতারণার দায়ে তাকে কেতোয়ালি থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print