ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারা থেকে গলায় ফাঁস দেয়া গৃহবধূর মরদেহ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াছমিন আকতার প্রকাশ উর্মী (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকায় নিজ ঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।  স্থানীয়রা জানায় উর্মি নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায়,, উর্মী রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লাপাড়া ঘাটকুল এলাকার আব্দুস সত্তারের মেয়ে। গত প্রায় ২বছর আগে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকার মুহাম্মদ হাসনের ছেলে মোঃ কাশেমের সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ৷

উর্মী’র শশুর বাড়ির লোকজন জানান, সকালে তার স্বামী কাজে চলে যায়। শাশুড়ীও বাইরে ছিলো। এই ফাঁকে নিজ রুমে গিয়ে আত্মহত্যা করে উর্মী। উর্মীর পিতা আব্দুস সাত্তার জানায় সকাল ১১টায় খবর পায় যে আমার মেয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করে এখনো অবগত নয়। তিনি বলেন আমার মেয়ের আত্মহত্যা পর তার স্বামী পালিয়ে গেছে।

আনোয়ারা থানার ওসি মির্জা মুহাম্মদ হাছান বলেন, এক নারীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print