ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী নদীর জাহাজের পাখায় আটকে ছিল নারীর মরদেহ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে কর্ণফুলী নদীর বাকলিয়া এলাকায় জাহাজের পাখায় লেগে থাকা এক আজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বাকলিয়া মন্দিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কর্ণফুলী নদীর মন্দিরঘাট এলাকায় এমভি হাসিব নামে একটি জাহাজের নিচে পাখার সঙ্গে লেগে ছিল ওই নারীর মরদেহ। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেস্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, মরদেহটি উদ্ধারের পর দুই জন নারীকে দিয়ে মরদেহটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু শরীরের কোথাও খুনের কোনো আলামত পাওয়া যায়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরনে ছিল খয়েরি রঙের মেক্সি। হাতে চুরি, নাকে নোলক এবং কানে দুল পরা ছিল। আপাতত আমরা একটি অপমৃত্যু মামলা করেছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print