ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মাওলানা এমদাদুল্লাহ’র মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মাওলানা এমদাদুল্লাহ (৬০) এর মরদেহ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস।

আজ রবিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার প্রকাশ চিতাখোলার পাশে কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় রবিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এমদাদুল্লাহ। সেখানে গিয়ে নিখোঁজ হন তিনি।

খোঁজাখুঁজি করার পর না পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে প্রায় একঘন্টা তল্লাশী চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, সকাল সাতটার দিকে কর্ণফুলী নদীতে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print