ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. এম এ তাহের খান আর নেই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রখ্যাত চিকিৎসক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট, গাইনোকোলজিস্ট প্রফেসর ডা. এম এ তাহের খান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (১৬ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট জাবেদ আবছার চৌধুরী প্রফেসর ডা. এম এ তাহের খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, অধ্যাপক ডা. এমএ তাহের খান ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আইসিওতে রাখা হয়। বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হন। পরে তাঁকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভার কেয়ারে তাঁর সফল অস্ত্রোপচার হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অধ্যাপক ডা. এম এ তাহের খান চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাংলাদেশের প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটি’র (ওবিএসবি) সভাপতি ছিলেন।

তাঁর নামাজে জানাজা আজ (রবিবার) বাদ আসর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে প্রখ্যাত এই চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওবিএসবি চট্টগ্রাম শাখা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বিএমএ চট্টগ্রামসহ বিভিন্ন সংগঠন, চিকিৎসক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print