ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যমুনা ব্যাংকের ৪২ কোটি আত্মসাৎ, ভাটিয়ারী শিপ ব্রেকার্স ৩ মালিকের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রামে বেসকারী ব্যাংকে এলসি খুলে ৪২ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপ ব্রেকার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে যমুনা ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আগ্রাবাদ শাখার পক্ষ থেকে মামলাটি দায়ের করেন শাখার ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ।

মামলার আসামীরা হলেন- ভাটিয়ারী শিপ ব্রেকার্স লিমিটেড চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন (৫৭), ব্যবস্থাপনা পরিচালক মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিনকে (৫৭)।

আদালত মামলাটি আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, অভিযুক্তরা বিদেশ থেকে পুরাতন জাহাজ আমদানির জন্য যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখায় এলসি খুলেন। এরপর বিদেশ থেকে জাহাজ আমদানি করেন। দেশে আনার পর জাহাজ বিক্রি করে শর্ত মোতাবেক অভিযুক্তরা এলসির টাকা পরিশোধ করেননি। তারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ করে। এই অভিযোগে আজ (বুধবার) মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print