ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

জেলার সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে মায়া নন্দী (৬৫) নামে বাস চাপায় এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার (৬ সেপ্টম্বর) সকাল পৌনে ৯টার সময় পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া নন্দী সীতাকুণ্ড পৌর সদরের পশ্চিম মহাদেবপুর এলাকার সুনীল নন্দীর স্ত্রী। তিনি একটি ডায়াগনস্টিক ল্যাবে আয়া হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে তাঁর মাথা থেঁতলে যায়। দুর্ঘটনা পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন জানান, বাসচাপায় নিহত ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print