ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় নদী থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী থেকে মহসিন ভুট্টা (৫০) নামে এক সাবেক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে স্থানীয়রা মাতামুহুরি নদীর ব্রিজে নিচে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এ লাশ উদ্ধার করে।

মহসিন ভুট্টা চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সওদাগরপাড়ার মরহুম খলিলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print