ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মামলা হামলা দিয়ে তারেকের স্বদেশ প্রত্যাবর্তন ঠেকানো যাবে না

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদের সাতকানিয়া যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে সাতকানিয়া কেরানী হাটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মামলা হামলা দিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঠেকানো যাবে না। অবিলম্বে তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা সামশুল আলম, আবুল হোসেন, কামাল উদ্দিন, যুবদল আব্দুর ছবুর, মোহাম্মদ আলী,  হুমায়ুন কবির, নাসির উদ্দিন, জহির উদ্দিন, লোকমান হাকিম মুক্তা, আব্বাস উদ্দিন, আব্বাস উদ্দিন, রাজিব চৌধুরী, আইয়ুব বাচ্চু, নুরুল হাকিম, এম.আর. মামুন, লোকমান হাকিম, শিবলু, আজাদ, হারুন, আনোয়ার, ফরিদ, আব্দুল হাই কায়েস, জাহেদ, আমির সেলিম, ছাত্রনেতা আব্দুর ছবুর, রিদুওয়ান, মোস্তাক, আরিফ, আনিস, ইউনুচ, ফরিদ, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ, আবু তৈয়ব, আজাদ, আনোয়ার প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print