ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে গলায় ফাঁস দেয়া যুবকের লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালীতে নেজামুল হক (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।মৃত নেজামুল বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মাহাদার বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে। তিনি একটি গার্মেন্টস কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের কারণে নেজামুল গলায় বেল্ট পেছিয়ে আত্মহত্যা করেন। তিনি নগরীর কালুরঘাটের একটি প্রতিষ্ঠানে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নেজামুল মায়ের সঙ্গে অভিমান করে বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, নেজামুলকে মৃত অবস্থায় উপজেলা হাসপাতালে আনা হয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print