ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চমেক হাসপাতাল থেকে ৫ দালাল গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৫ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১১ নভেম্বর) হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালখালী উপজেলার নজরুল ইসলামের ছেলে জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ড উপজেলার আলী আহমেদের ছেলে আলাউদ্দিন ওরফে মাসুদ (৪২), ভোলার লালমোহন থানার মিল্লাত হাওলাদারের ছেলে সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে মো. শামীম (২৮) ও চট্টগ্রামের লোহাগাড়ার মুজাফফর আহমেদের ছেলে ওমর ফারুক (৩২)।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ বিভিন্ন কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বর্হিবিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকাল থেকে তারা ওয়ার্ডের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে রোগীদের নানাভাবে হয়রানি করতেন তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print