ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে চলন্ত লরী থেকে স্ক্র্যাপ চুরি করতে গিয়ে কিশোর নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি থেকে চুরি করে স্ক্র্যাপ লোহা নামানোর সময় পিছনের আরেকটি গাড়িতে চাপা পড়ে ইমন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইমন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের মনু মিয়ার পুত্র।

জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন লরি ও ড্রাম ট্রাক করে বিভিন্ন কারখানয় স্ক্র্যাপ নিয়ে আসা হয়। উপজেরার ভাটিয়ারী ইউনিয়ন অতিক্রমকালে চোরের একটি সিন্ডিকেট লরি ও ড্রাম ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা নামিয়ে পেলে।

শনিবার সকাল ১১টার সময় একটি লরি থেকে স্ক্র্যাপ নামানোর সময় পিছন থেকে আর একটি গাড়ি ওই কিশোরী চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এস আই দীপক কুমার সিংহ বলেন, ভাটিয়ারীতে মহাসড়কে চলন্ত গাড়ি থেকে স্ক্র্যাপ লোহা নামানোর সময় এক কিশোর আরেকটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print