ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে এক সন্তানের মায়ের আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শারমিন আক্তার (২৭) নামে এক সন্তানের মা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোপাদিয়ার আকলিয়া গ্রামে তার বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওই নারী উপজেলার চরণদ্বীপের প্রবাসী জনৈক আব্দুল করিমের স্ত্রী। তার এক আট বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মো: আসহাব উদ্দিন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক আসহাব উদ্দিন জানান, রাতে ভাত খাওয়ার পর যেকোনো সময়ে ওই নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বোয়ালখালী থানার পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print