ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলিত বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
বিপিএলের ঢাকা পর্ব শেষে ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে নিজ মাঠে খেলতে পথে দুর্ঘটনার পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। এতে বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ওই সময় বাসটিতে দলের কোনো খেলোয়াড়-কর্মকর্তা ছিলেন না বলে জানান পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ছোট কুমিরা এলাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্টিকার লাগানো একটি বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরীকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে কোন খেলোয়াড় বা কোন কর্মকর্তা ছিলেন না। শুধুমাত্র খেলোয়াড়দের সরঞ্জাম ছিল।

এরই মধ্যে চট্টগ্রাম এসে পৌঁছেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম। এবারের বিপিএলে দলটির নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চট্টগ্রামের এ দলটি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print