ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বৃষ্টির পানিতে ভাসছে মদিনা, রেড এলার্ট জারি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টির কারণে মদিনায় রেড এলার্ট জারি করা হয়েছে। এছাড়া মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তরের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সংস্থাটি। মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে। এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তায়ও গাড়ি ডুবে গেছে। এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে।

মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধের পাশাপাশি উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে সংস্থাটি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print