ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীর পাহাড়তলীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী প্রেমিক-প্রেমিকা নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মহানগরীর পাহাড়লী হাক্কানি পেট্রোল পাম্প এলাকায় ট্রাকের ধাক্কা মোটরসাইকেল আরোহি দুই তরুণ তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনীর মৃত ইয়াছিন বাবুলের মেয়ে ও আইন কলেজছাত্রী শারমিন আক্তার (২২) ও তার বন্ধু ও একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)।

প্রতক্ষ্যদর্শী রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী দুই ছেলে মেয়ে হাক্কানী পেট্রোল পাম্প থেকে ফুয়েল নিয়ে সম্ভবত দেওয়ান হাটের দিকে যাচ্ছিলেন। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে ছোট ব্রিজের উপর একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে মেয়েটি মারা যায়। আহত ছেলেকে আমরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। শুনেছি দুইজন প্রেমিক প্রেমিকা। মেয়েটির গলায় চট্টগ্রাম আইন কলেজের আইডি কার্ড ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল আশিক জানান, বেলা ১টা ৫০ মিনিটে দুজনকে হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। মেয়েটিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যুবকটি ঘটনাস্থলে মারা যান। দুজরে মরদেহ মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print