ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কিশোরগঞ্জে পানিতে ডুবে নিথর হল দুই শিশু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরের দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ দুঃঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত(৫) ও  মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)।

নিহত তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা। এক পর্যায়ে বাড়ির পাশেই একটি খালে গোসল করতে নামে তারা। পরে খালের পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। পানিতে প্রথম নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নেমে সেখানে রাফিয়া তানহার মরদেহ উদ্ধার করা হয়। একসাথে দুটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print