ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বালু উত্তোলনকালে বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৩৩ জন দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও চাঁদপুর নৌপুলিশের সমন্বয়ে মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি বাল্কহেড ও ৭টি ড্রেজার জব্দ করা হয়। একই সময় ড্রেজার ও বাল্কহেডে থাকা ৩৩ জন দুর্বৃত্তকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে মতলব উত্তর মোহনপুর নৌপুলিশের হেফাজতে রাখা হয় এবং আটক ৩৩ জন দুর্বৃত্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print