ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঘুমের মধ্যেই নবাগত নায়িকার রহস্যজনক মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিনোদন অঙ্গনে নতুন মুখ সাদিকা রহমান মেঘলা। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মৃত্যু হয় তার। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন রুকসানা।

‘আরাবি রহমান’ নামে রুপালি পর্দায় অভিষেক করার কথা ছিল মেঘলার। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

মৃত্যুর খবর নিশ্চিত করেছোট বোন রুখসানা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা। রুখসানা বলেন, রাতে ঘুমানোর আগে আপু বলেছিল তার পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঢাকার শ্যামলী বসবাস করতেন মেঘলা। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। তবে নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই চলে গেলেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print