ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ ঢাবি শিক্ষার্থীদের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। দিনটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে ইউনিসেফ ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ ও মর্নিং রাইডার্সের ব্যানারে সকালে একটি সাইকেল র‍্যালি করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে বিরতি দেয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মোড়লরা সবসময় নিরব ভূমিকা পালন করে। ইউনিসেফ শিশু অধিকার নিয়ে কাজ করলেও গাঁজায় নিপীড়িত শিশুদের বেলায় তাদের কোনো কার্যক্রম নেই।

ফিলিস্তিনে ধারাবাহিক হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে। তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত। চন্দ্রিমা উদ্যান ঘুরে আবারও টিএসসিতে গিয়ে শেষ হয় তাদের সাইকেল র‍্যালি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print