ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি তেল সংগ্রহ: বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহের সময় পানামার পতাকাবাহী বিদেশি একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ক্রুসহ আটক জাহাজটি চট্টগ্রাম বহির্নোঙর সাগরে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়া উপজেলার উপকূলবর্তী অদূর সাগরের বহির্নোঙর এলাকায় এ অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয় বলে জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক।

তিনি বলেন, শনিবার সকাল থেকে কুতুবদিয়া বহির্নোঙর সাগর এলাকায় কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ নিয়মিত টহল দিচ্ছিল। এক পর্যায়ে দুপুরের দিকে বাংলাদেশি সন্দেহজনক ওয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’ এবং পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমটি ডলফিন-১৯’ জ্বালানি তেল আদান-প্রদান করতে দেখেন কোস্টগার্ড সদস্যরা। পরে কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশি ও বিদেশি জাহাজ দুইটির সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে উভয় জাহাজ কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা কুতুবদিয়া বহির্নোঙর সাগরে নোঙর করা এবং জ্বালানি তেল সংগ্রহ কিংবা প্রদানের স্বপক্ষে বৈধ কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক আরও বলেন, পানামার পতাকাবাহী বিদেশি জাহাজটি মোংলা সমুদ্রবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সকাল ৭টায় জাহাজটি সেখানে না গিয়ে কুতুবদিয়া বহির্নোঙর সাগরে নোঙর করে। এছাড়া চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশি জাহাজটি অবৈধভাবে বাংলাদেশি ওয়েল ট্যাংকার থেকে দুপুর ২টায় জ্বালানি তেল সংগ্রহ করছিল। প্রায় ৭ ঘণ্টা পর দুপুর ২টা পর্যন্ত ৩৫৬ মেট্রিক টন জ্বালানি সংগ্রহ করেছে।

সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশি জাহাজটিতে তেল সরবরাহ করা হচ্ছিল তথ্য দিয়ে সিয়াম উল হক বলেন, বাংলাদেশি ৯ জন ক্রুসহ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে জাহাজ দুটিকে জরিমানা আদায়সহ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print