ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানানো হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশকিছু অভিযোগ আছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে নির্দিষ্ট কোন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিস আলমগীর একটি পোস্ট দেন। এ নিয়ে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা চলে।

এছাড়া বিভিন্ন সময় টকশোতে করা তার বিভিন্ন মন্তব্যও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ধারণা করা হচ্ছে সাইবার স্পেসের এসব বিষয়ের কারণে তাকে ডিবি কার্যালয়ে আনা হতে পারে।

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।  — Copied from www.khoborsangjog.com © 2025

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print