চট্টগ্রাম নগরীর হালিশহর থানার এসি মসজিদের পাশে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন।এদের মধ্যে চারজনের অবস্থাই শঙ্কাজনক
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন বলেন, বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।
