ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১৭

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ২জন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধূনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মোটর সাইকেল চালক মো. ইলিয়াছ (২৭) ও পথচারী মো. মোরশেদ (২৫)।

হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির সেকেণ্ড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

.

তিনি পাঠক ডট নিউজকে জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে যাওয়ার সময় একটি বাস বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগাড়া আধূনগর এলাকা অতিক্রমকালে ওভারটেক করার সময় বিপরীত মুখি একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পার্শ্বে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী এবং অপর এক পথচারী মারা যান। বাস উল্টে আহত হয়েছেন বাসটির ১৬/১৭ জন যাত্রী।

আহতদের সবাইকে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেল উদ্ধার করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print