ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অন্যায় অবিচার কুসংস্কার ও গোড়ামীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন রমেশ শীল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল রমেশ শীলের ৫০তম মৃত্যু বার্ষিকীতে এক স্মরণ সভা  বৃহস্পতিবার (৬এপ্রিল রাতে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীতে কবির সমাধি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

স্বরণসভায় বক্তারা বলেন কবিয়াল রমেশ শীল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ সমাজের নানা অন্যায় অবিচার অসংখ্য কুসংস্কার ও গোড়ামীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর লেখনিতে উঠেছিল স্বদেশী আন্দোলনের ঢেউ। একুশে পদকে ভূষিত কবিয়াল রমেশ শীলের গান বাংলার লোকসংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।

কবি পুত্র পুলিন বিহারী শীলের সভাপতিত্বে  স্মরণসভায় বক্তারা আরো বলেন, তিনি সৃজনশীল প্রতিভা দিয়ে মাইজভান্ডারী গাউছে ধনের পরশে মাইজভান্ডারী গান রচনা করে সাধন সংগীতকে নিয়ে আসেন সাধারণ মানুষের ভক্তির আসনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিপলস ইনস্যুরেন্স কোং লি. এর নির্বাহী পরিচালক মো.সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথি ছিলেন, সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আবুল ফজল মো. সাইফুল্লাহ সুলতানপুরী, শাহজাদা সৈয়দ আবু মোহাম্মদ মোজাদ্দিন বিল্লাহ সম্পদ সুলতানপুরী, আহল্লা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ, খিতাবচর রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহ নজরুল ইসলাম খিতাবচরী আল মাইজভান্ডারী।

সদস্য সচিব তাজুল ইসলাম রাজু’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মাইজভান্ডারী গবেষক ড.সেলিম জাহাঙ্গীর, সাহিত্য ও সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী, সাংবাদিক ও কলামিষ্ট নাসির উদ্দীন হায়দার, সংগঠক কাজী ইকবাল বাহার ছাবেরী, প্রীতিলতা ট্রাষ্টের সভাপতি , পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, সমন্বয়কারী আল সিরাজ ভান্ডারী।

এছাড়া দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন, বিকেলে রমেশ শীল গোষ্ঠীর পরিবেশনা সংগীতানুষ্ঠান, সন্ধ্যায় আলোচনা সভা, রাতে মাইজভান্ডারী ঘরনা শিল্পীদের পরিবেশনায় রমেশ রচিত আধ্যাত্মিক গান ও কবি গানের আসর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print