ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিইপিজেডে বিদেশী কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর

????????????????????????????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজাত অঞ্চল (সিইপিজেড)-এ একটি বিদেশী মালিকানাধীন কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের কারণে এ ভাঙচুর হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনার পর মালিক পক্ষ কারখানাটি দুই দিনের জন্য বন্ধ করে দিয়েছেন।

জানাগেছে আজ রবিবার দুপুর দুইটা থেকে সিইপিজেডের ৩ নম্বার রোডে অবস্থিত চীনার মালিকানা দিন বনশো নামে একটি জুতা তৈরীর কারখানার শ্রমিরা হঠাৎ বিক্ষোভ ও কারখানার ভীতরে ভাঙচুর শুরু করে। তারা কারখানার অফিসের কাঁচ, গেইট এবং কারখানার ভীতরেও ভাঙচুর চালায় এবং বিক্ষোভ দেখায়।

খবর পেয়ে ইপিজেট থানার পুলিশ এবং শিল্প পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রহিম জানান, শ্রমিক ছাটাঁইকে কেন্দ্র করে এ অসন্তোষ সৃষ্টি হয়েছে। শ্রমিকরা অভিযোগ করেছে, মালিক পক্ষ শ্রমিকদের সুযোগ সুবিধা এবং স্থায়ী না করার জন্য কৌশলে কিছুদিন পরপরই ছাঁটাই করে আবার নতুন করে শ্রমিক নিয়োগ করে। ৪/৫ মাস পর আবার তাদের বিদায় করে দিয়ে নতুন লোক নিয়োগ দেয়।

মালিক পক্ষ সম্প্রতি আবারো ২শতাধিক শ্রমিককে ছাঁটায়ের তালিকা করলে তা নিয়ে এ অসস্তোষ শুরু হয়।

এসঅাই রহিম আরো জানান, আমরা পরিস্থিতি শান্ত করেছি শ্রমিকদের বুঝিয়ে। এখন মালিক পক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। মালিক পক্ষ বলেছে শ্রমিকদের অভিযোগ ঠিক নয়। কর্তৃপক্ষ কোন শ্রমিক ছাঁটাই করার উদ্যোগ নেয় নি।

এদিকে ভাঙচুর করা কারখানা ঠিক করতে কর্তৃপক্ষ দুই দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print