ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে নাশকতা মামলায় বিএনপি নেতা জহুর কারাগারে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাড়ী ভাঙচুর ও নাশকতা মামলায় জামিন না মঞ্জুর করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল আলম জহুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিএনপি নেতা জহুরুল আলমের আইনজীবি এইচ এম আশরাফ পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া ৩টি মামলায়  আজ রবিবার বিকালে চট্টগ্রাম প্রথম সিনিয়র জেলা দায়রা জজ সিরাজ-উদ-দৌলা কুতুবীর আদালত আত্মসমর্পণ করেন বিএনপি নেতা জহুরুল আলম।

আদালত দুটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর একটি মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জহুর আলমের পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট আব্দুস সাত্তার, রৌশন আরা বেগম, আব্দুল্লাহ আল নোমান, এইচ এম আশরাফ, আইনুল কামালসহ প্রমুখ আইনজীবি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print