ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ট্রাকসহ ৪২ হাজার ইয়াবা জব্দ: আটক ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকে অভিযান চালিয়ে এর ভীতর থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত ৩ জনকে আটক এবং ট্রাকটি জব্দ করেছে র‌্যাব।

আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মিমতানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া তিনজন হলেন, ট্রাক চালক সাইদুল শেখ (২৭) ও তার দুই সহযোগী টিটু শেখ (২১) এবং মো.জনি (২২)।

সিনিয়র এএসপি মিমতানুর রহমান বলেন, ভোরে গোপন খবরের ভিক্তিতে র‌্যাব টিম উক্ত এলাকায় অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশী শুরু করে। এবং নিদির্ষ্ট ট্রাকটি থামিয়ে তল্লাশীকালে দেখা যায় ট্রাকের চালকের সিটের পেছনে বড় রংয়ের কৌটার ভেতরে ইয়াবাগুলো রাখা হয়েছিল। ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

ট্রাকটি জব্দ করে ৩ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এককোটি ২৬ লাখ টাকা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print