ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাদার্ন ইউনিভার্সিটিতে “কদমতলী উড়ালসেতুর কার্যকারিতা” শীর্ষক সেমিনার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘চট্টগ্রাম নগরীর কদমতলী উড়ালসেতুর কার্যকারিতা’ শীর্ষক সেমিনার সম্প্রতি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সাদার্ন ইউনিভার্সিটি পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের সহকারি অধ্যাপিকা ড. হাসিনা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

প্রবন্ধে ড. হাসিনা ইয়াসমিন কদমতলী উড়ালসেতুর কার্যকারিতা বিষয়ের উপর গবেষণালব্ধ তথ্য ভিত্তিক আলোচনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, উড়ালসেতুর উপর এডিটি (এভারেজ ডেইলি ট্রাফিক) সংখ্যা সন্তোষজনক নয়।

কারণ হিসেবে স্পেস’র অভাব, কদমতলী রেললাইনের নিকট বাস টার্মিনালের উপস্থিতির কথা উল্লেখ করা হয়। দেশের স্বার্থে অচিরেই এই উড়ালসেতু কার্যকারিতা বাড়ানোর প্রয়োজন বলে মত দেন তিনি। এছাড়া নগরীর যানজট নিরসনে ও প্রধান সড়কগুলোর উপর যানজটের প্রভাব কমাতে উক্ত উড়ালসেতুর সঠিক ও সুষ্ঠু ব্যবহার সম্পর্কে যথোপযুক্ত ধারণা দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print