ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ একজন আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় যাত্রীবাহী তল্লাশী চালিয়ে সিরাজুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার ৭টার দিকে উপজেলার ঘোড়ামারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ সিরাজুল ইসলামকে আটক করেছে। তার বাড়ী কক্সবাজারে রামু এলাকায়।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ইনচার্জ সালেহ আহমদ পাঠান রাতে পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে সন্ধ্যায় ঘোড়ামারা এলাকায় যাত্রীবাহি বাস তল্লাশীকালে যাত্রী সিরাজুল ইসলামের কাছে এক হাজার ইয়াবা পাওয়া যায়। এতে তাকে আটক করে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক তিন লাখ টাকা বলে জানায় পুলিশ।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print