ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকবাজারে চসিক ভ্রাম্যমান আদালত: ৪ দোকানকে অর্থদন্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের চকবাজার কাচাঁবাজার ও কাজীর দেউড়িতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

রবিবার সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে অভিযানকালে চকবাজার কাঁচাবাজারে ৪টি বিভিন্ন দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাই ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ছগির ষ্টোরকে ২ হাজার টাকা, শাহ আমানত ষ্টোরকে ১ হাজার টাকা, শরিফ ষ্টোরকে ১ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স না থাকায় সিটি কর্পোরেশন আইনে শুটকির দোকানের মালিক আবদুচ ছবুরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কাজীর দেউরী বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা মনিটরিং করা হয়। এ সময় মূল্যতালিকা টাঙ্গানো অব্যাহত রাখতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে বাজার কমিটির সদস্যগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print