ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে ৫টি বন্দুকসহ ২ সন্ত্রাসী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের সদর উপজেলার পূর্ব গোমাতলী এলাকায় আজ (রবিবার) র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে ৫টি অবৈধ বন্দুকসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে।

এসব অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি, লবণ চাষীদের নিকট হতে চাঁদা আদায়, মাছের ঘের হতে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এলাকার জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা জন্য এবং প্রভাব বিস্তারের লক্ষে তারা সর্বদা অবৈধ অস্ত্র মজুদ করে রাখে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল পুর্ব গোমাতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সন্ত্রাসী কলিম উল্লাহ ও মো. রফিকুল ইসলাম (কাজল) কে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আটক সন্ত্রাসী কলিম উল্লাহ এর বসত ঘরের পিছনে খড়কুটার মধ্যে তল্লাসী চালিয়ে ৪ টি একনলা বন্দুক (এসবিবিএল), ১ টি এল জি, ২ টি রাম দা এবং ৩ টি কার্তুজের খালী খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, একই সময় আটক সন্ত্রাসীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করার কথা স্বীকার করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print