
চট্টগ্রামে ২০ বছর আগে খুন হওয়া ছাত্রলীগ নেতা মাহমুদুল হত্যার প্রধান আসামী আবদুল কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে বায়োজিদ থানার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার এসআই বিকাশ চন্দ্র শীল জানান, ২০ বছর আগে, ১৯৯৬ সালে আবদুল কুদ্দুস নগরীর মোমিন রোড এলাকায় কথা কাটাকাটির জের ধরে স্থানীয় ছাত্রলীগ নেতা মাহমুদুল হককে ছুরিকাঘাত করে হত্যা করে। তখন দস্তগির হোটেলের কর্মচারী ছিল। হোটেলের সামনেই সে ছুরিকাঘাত করে মাহমুদকে হত্যা করে। এর আগে সে গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে বের হলে আত্মগোপনে করে ছিল।
