ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনী কলেজে ছাত্রী ধর্ষণ: পিয়ন কৃষ্ণচন্দ্র দাস গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

লম্পট কৃষ্ণচন্দ্র দাসকে (৩০)।

ফেনীতে সরকারী জিয়া মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফেনী সরকারী কলেজের অফিস সহকারীকে পুলিশে সোপর্দ করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ পুলিশে সোপর্দ করেন অভিযুক্ত কৃষ্ণচন্দ্র দাসকে (৩০)।

ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রী গত ৬ মে ফেনী সরকারী কলেজ কেন্দ্রে তাদের ফাইনাল পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শুরু দুপুর ২টায়। ৪টার দিকে অসদোপায় অবলম্বনের কারণে মেয়েটিকে বহিস্কার করা হয়। এ সময় মেয়েটির মানসিক দুর্বল হয়ে পড়লে তার দুর্বলতার সুযোগ নিয়ে বহিস্কারাদেশ প্রত্যাহার করার আশ্বাস দিয়ে অফিস সহকারী (পিয়ন) কৃষ্ণচন্দ্র দাস (৩০) তাকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আবারও তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই ছাত্রী আজ বুধবার সকালে ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ করেন। পরে অধ্যক্ষ তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। লম্পট কৃষ্ণচন্দ্র দাস পাঁছগাছিয়া ইউনিয়নের মালাকার বাড়ির হারাদন চন্দ্র দাসের ছেলে।

ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print