ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ বশির (৬০)। তিনি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার (৯ জুন) ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের বারইয়ারহাট রেল গেইট এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বারইয়ারহাট রেল গেইট এলাকা লাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। এসময় অপর দিকে রেললাইনের গাঁ ঘেষে অবৈধ কাঁচা বাজার থাকায় তিনি দ্রুত সরে যেতে না পারায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, এটি থানা পুলিশের বিষয় নয়। বিষয়টি জিআরপি পুলিশ দেখভাল করে।

এ বিষয়ে জানতে জিআরপি পুলিশের ওসির ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।

প্রসঙ্গত, বারইয়ারহাট পৌরসভার রেল লাইন ঘেঁসে অবৈধ বাজার বসার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরে ট্রেনে কাটা পড়ে একাধিক ব্যক্তি মারা গেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print