ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পোস্তারপাড় স্কুলের সামনে থেকে ৬ ছিনতাইকারী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি ছুরি ও ১টি লোহার রড। রবিবার রাতে নগর গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করেছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- মোঃ বাদশা (২৪), মোঃ জামাল (৩২), মোঃ কালু শেখ (২৬), মোঃ মুন্না (২৭), মোঃ আলাউদ্দিন (৪৫) ও মোঃ সোহেল (২৭)।

সোমবার বিকালে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম)  এএএম হুমায়ুন কবীরের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পোস্তারপাড় জামে মসজিদের মূল ফটকের বিপরীতে আছমা খাতুন সিটিকর্পোরেশন স্কুলের প্রবেশের গলির মুখের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ছুরি ও

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মহানগর ও আশপাশ এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত। ঈদুল ফিতর উপলক্ষে নিউ মার্কেট, রিয়াজউদ্দীন বাজার, আগ্রাবাদ, চৌমুহনী, টেরী বাজার ও অলংকার বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে আসছিল।

তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানাগেছে বলে উল্লেখ্য করে ডিবি।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print