ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার (২১ জুন)  ভোরে মহানগরীর টাইগারপাস এবং কর্ণফুলী থানার মজ্জ্যার টেক এলাকায় দুটি দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, রাফাঈল মণ্ডল (৫০), মো. কাইয়ুম (২০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, আজ বুধবার ভোরে নগরীর টাইগারপাস এলাকায় সিটি বাসের ধাক্কায় রাফাঈল মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নগরীর দামপাড়া এলাকার অমিতা মণ্ডলের ছেলে। ভোরে সাড়ে ৫টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় রাফাঈল মণ্ডল এ ব্যক্তিকে সিটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় মো. কাইয়ুম (২০) নামের এক যুবক মারা যান। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কাইয়ুমের বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানায় পুলিশ।

এস আই জহিরুল ইসলাম বলেন, রাতে বাড়ি ফেরার পথে মইজ্জারটেক এলাকায় একটি ট্রাক কাইয়ুমকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা মধ্য রাতে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print