ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে তরুণী খুনের ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের ব্যাগ টান দিয়ে চলন্ত রিকসা থেকে পড়ে শিরীন নামে তরুনী নিহতের ঘটনায় এরশাদ উল্লাহ (৩৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নিহত তরুনীর ছিনতাই হওয়া মোবাইল ফোনটি। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৩ জুন নগরীর জামালখান এলাকায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা শিরিন আক্তার (২৪) নামের এক রিকশাআরোহী তরুণীর ব্যাগ ধরে টান দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিরিন। এই ঘটনায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print