ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বাংলা ভাইয়ের ৩ সহযোগীসহ ১৬৯ আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

0
শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই। ফাইল ছবি

চট্টগ্রামে বিশেষ অভিযানে বাংলা ভাইয়ের ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে দু’জনকে এবং রাউজান থেকে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মসজিদ্দা দেলিপাড়া এলাকার মৃত জহুরুল হকের ছেলে জুলফিকার, একই এলাকার মৃত নুরুল আফছারের ছেলে আলাউদ্দিন ও রাওজানের মহিবুল আলম। মহিবুল আলমের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল মাসুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিক্তিতে সীতাকুণ্ডের ছোট কুমিরা মসজিদ্দা থেকে জুলফিকার ও আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আলাউদ্দিন ৮ বছর সাজাভোগের পর কয়েক বছর আগে জেল থেকে ছাড়া পান।

এদিকে জেলার রাউজান থেকে মুহিবুল আলম নামে বাংলা ভাইয়ের আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনই বাংলা ভাইয়ের সঙ্গে কাজ করতেন বলে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print